বিচার ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন: শিল্প উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, দেশের বিচার ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। এক্ষেত্রে তরুনদের অংশগ্রহণই এগুলো পরিবর্তনে ভূমিকা রাখবে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে থেকে গেছে। যারা এখনও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। কিন্তু জুলাই আন্দোলনের চেতনা মাথায় রেখে তাদের আর ফিরতে দেয়া হবে না।

জুলাই আন্দোলনে শহীদদের বিচার হবে জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক গুম, গণগ্রেফতার, খুন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য নিত্য ঘটনা ছিল। শিক্ষক, ছাত্র, নারী, শিশু কেউই তাদের নির্যাতন ও অত্যাচার থেকে বাদ যায়নি। জুলাই আন্দোলনে শহীদদের বিচার হবেই।

এ সময় বিচার নিয়ে তিনি তরুণদের সরব থাকার আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৬ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৬ ঘণ্টা আগে
Advertisement