ডেস্ক, রাজনীতি ডটকম

দুদকের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুই মামলায় দণ্ডপ্রাপ্ত তুহিন আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন চেয়ে আবেদন করেন।
পৃথক আদালতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
প্রথমে ঢাকার বিশেষ জজ-৯ আদালতে কর ফাঁকির মামলার শুনানি হয়। সংশ্লিষ্ট বিচারক কবির উদ্দিন প্রামাণিক জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে অবৈধ সম্পদ অর্জনের মামলায় শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৭ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় একই আদেশ দেন।
এদিকে ২০০৮ সালে কর ফাঁকির মামলায় বিচার শেষে রায় ঘোষণা করা হয়। পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুটি ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়।অবৈধ সম্পদ অর্জনের মামলায় একই বছর তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২০০৭ সালে রাজধানীর বিরুদ্ধে গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা দুটি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব
৮ ঘণ্টা আগে
শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন
৮ ঘণ্টা আগে
সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
৯ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১২ ঘণ্টা আগে