টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে। শনিবার (২২ ফ্রেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি লুট হওয়া মোবাইল ফোন, ১টি ছুড়ি ও নগদ ২৯ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামি হলো– মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মুহিত, শরীয়তপুরের জাজিরার সবুজ ও ঢাকার সাভারের শরিফ। তারা সবাই আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার গাবতলী থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। তিন দিন পর শুক্রবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়।
বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলাটি করেন। মামলার পর পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১১ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১১ ঘণ্টা আগে