২ উপদেষ্টার সাবেক এপিএসের দুর্নীতি নিয়ে গোয়েন্দা কার্যক্রমে দুদক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতির অভিযোগ ওঠায় দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে (এপিএস) অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে কদিন আগেই। এবার সেই দুজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শুরু হয়েছে। একইসঙ্গে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদকের গোয়েন্দা ইউনিট।

ওই দুজন হলেন— স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক এপিএস তুহিন ফারাবী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গত কয়েক মাসে নানা অনিয়মের অভিযোগ ওঠে। একই সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের সংবাদ প্রকাশ করে স্থানীয় গণমাধ্যমগুলো। এ সপ্তাহের শুরুর দিকে তুহি ফারাবিকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সোমবার মোয়াজ্জেম হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে একটি ফেসবুক স্ট্যাটাসে মোয়াজ্জেম হোসেন দাবি করেছেন, তাকে অপসারণ করা হয়নি, বরং তিনি নিজেই পদত্যাগ করেছেন। গত শুক্রবার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেও জানিয়েছিলেন, মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতির পেছনে এসব অভিযোগের কোনো ভূমিকা নেই।

অনেক প্রতিপক্ষ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ বলেন, পদত্যাগ করলে নেগেটিভ ক্যাম্পেইন হতে পারে— এ ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তারপরও মোয়াজ্জেমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই দুদককে ইনভলভ্ করব।

এরই মধ্যে রোববার দুদকের মহাপরিচালক সাবেক এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই ও গোয়েন্দা কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেনের সম্ভাব্যতা সমীক্ষা-নকশা সম্পন্ন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব

১০ ঘণ্টা আগে

নতুন এলএনজি টার্মিনাল স্থাপনসহ ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের

শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন

১০ ঘণ্টা আগে

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

১০ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৩ ঘণ্টা আগে
Advertisement