সাভার (ঢাকা) প্রতিনিধি

অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে মো. খালিদ মাহমুদ হৃদয় খান নামে এক টিকটকারকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। ওই ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে তার বানানো কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
সোমবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার এলাকা থেকে হৃদয় খানকে আটক করা হয়।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, আটক হৃদয় খান অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে মেয়েদের উত্ত্যক্ত করাসহ পাগলের বেশ ধরে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অশালীন মন্তব্যের ভিডিও করে টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি তার এমনটি ভিডিও ‘ভাইরাল’ হয়। ওই ভিডিওতে দেখা গেছে, হৃদয় খান হিন্দু ধর্মাবলম্বী দুই মেয়েকেও হিজাব বা বোরখা পরার কথা বলে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন।
শাহীনুর কবির বলেন, এ ধরনের কনটেন্টের কারণে তার বিরুদ্ধে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরির অভিযোগ ওঠে। এসব কর্মকাণ্ডে সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা থেকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১২ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১৩ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১৬ ঘণ্টা আগে