ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর মধ্য বাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় প্রাথমিকভাবে দুই শুটারকে শনাক্ত করেছে পুলিশ। আসামি গ্রেপ্তারে পুলিশ ও র্যাবের কয়েকটি টিম কাজ করছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার সোমবার (২৬ মে) ভোরে বাড্ডা থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
এর আগে রবিবার (২৫ মে) রাতে গুলশান থানার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুলকে বাড্ডার গুদারাঘাট (মধ্য বাড্ডা) এলাকায় গুলি করে হত্যা করা হয়। পরে সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
বিএনপি নেতা কামরুলের বাসা গুদারাঘাট এলাকায়। তিনি এলাকায় ইন্টারনেট ব্যবসা করতেন।
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, গুদারাঘাট চার নম্বর রোডে দুজন ব্যক্তি বিএনপি নেতা কামরুলকে এলোপাতাড়ি গুলি করে হেঁটে চলে যাচ্ছে। এ হত্যার ঘটনায় মামলা হয়েছে।

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
৫ ঘণ্টা আগে
ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৭ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৭ ঘণ্টা আগে