প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের 'ষড়যন্ত্রে' জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৫৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মামলার দ্বিতীয় আসামি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালত মামলাটি তদন্ত করতে সিআইডিকে দায়িত্ব দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১২১/১২১ক/১২৪ক/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
জসিম উদ্দীন খান বলেন, সরকারকে উৎখাত করতে গৃহযুদ্ধ বাঁধানোর ষড়যন্ত্র নিয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ নামের অনলাইন প্ল্যাটফর্মে বৈঠক হয়। ওই অনলাইন বৈঠকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যুক্ত ছিলেন। এ বৈঠকে যুক্ত থাকায় শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। অনলাইন বৈঠকে অংশ নেওয়া আরও ৫০৩ জনকেও আসামি করা হয়েছে।
সিআইডির এই বিশেষ পুলিশ সুপার আরও বলেন, গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। এতে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান ছিল বলে প্রতীয়মান হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়েরের অনুমোদন দেয়।

ঈদুল আজহা উদযাপিত হয় গত ২৮ মে। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকলেও পরে মন্ত্রিসভার সিদ্ধান্তে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যার ফলে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বেকারির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হাজার হাজার শিক্ষার্থীর জন্য বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কিনা সেটি দেখা হবে। দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলা
১৮ ঘণ্টা আগে
অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯০ জনের শরীরে। অন্যদিকে শরীরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন।
২০ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জাহিদ রায়হান গণমাধ্যমকে বলেন, যেসব শিশু মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার জন্য আরও সময় প্রয়োজন। এ কারণে কমিটিকে আরও চার দিন সময় দিয়ে ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
১ দিন আগে