ডিবি পরিচয়ে ডাকাতি: যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গ্রেপ্তার ডাকাত দলের ১২ সদস্য। ছবি: ডিএমপি

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে লুট করা মালামালও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যদের মধ্যে মো. বেলাল চাকলাদার (৪৫) মতিঝিল ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা। জুলাই-আগস্ট গণআন্দোলন ঘিরে যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ওই ডাকাতির ঘটনা ও ডাকাত দলকে গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরেন।

গ্রেফতার বাকি ১১ জন হলেন— মো. মঞ্জু (৪০), সাইফুল ইসলাম (৪০), মো. রাসেল (২৮), মো. জাহিদ (২৪), মো. জাকির প্রকাশ তৌহিদ (৪০), মো. ইসমাইল হোসেন (৩৩), মো. হিরা শেখ (৩৫), মো. রফিক (৩৫), মো. বাঁধন (৩০), চাঁন মিয়া (৫৪) ও মো. আসলাম খাঁন (৪৫)।

উপকমিশনার মাসুদ আলম বলেন, গত ২ জানুয়ারি ৬০টি পাম অয়েলের ড্রাম নিয়ে একটি ট্রাক চট্টগ্রাম থেকে কুষ্টিয়ার ভেড়ামারা যাচ্ছিল। মধ্যরাতে ঢাকার মিরপুর রোডে দুটি মাইক্রোবাস ওই ট্রাকের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে দুজন লেজার লাইট ও ওয়াকিটকি হাতে নিয়ে নেমে নিজেদের সাদা পোশাকে কর্তব্যরত ডিবি পুলিশ বলে পরিচয় দেন। তারা ট্রাকে উঠে চালক ও সহকারীকে অস্ত্রের মুখে ট্রাকটি চালিয়ে যেতে বলেন। পরে চালক ও সহকারীকে চেতনানাশক ওষুধ খাইয়ে হাত-চোখ বেঁধে কেরানীগঞ্জের রসুলপুর এলাকায় ফেলে দেন।

ডিসি মাসুদ আলম বলেন, ওই ঘটনার ১৯ দিন পর ২২ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল মডেল কলেজের গেটের সামনে থেকে একই কৌশলে আরও সয়াবিন তেলের ট্রাক ডাকাতি হয়ে যায়। দুটি ঘটনায় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর থাকায় দুটি মামলা হয়।

সংবাদ সম্মেলনে ডিসি মাসুদ জানান, ধানমন্ডি মডেল থানার একাধিক চৌকস দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ট্রাক দুটি ডাকাতিতে জড়িতদের অবস্থান শনাক্ত করে। ৩০ জানুয়ারি রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মঞ্জু, সাইফুল ইসলাম, মো. রাসেল ও জাহিদকে গ্রেপ্তার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি ডাকাত দলের প্রধান মো. জাকির প্রকাশ তৌহিদকে ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মো. ইসমাইল হোসেন, মো. হিরা শেখ ও মো. রফিককে ঢাকা কেরানীগঞ্জের ঘাটারচর থেকে; মো. বাধনকে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও থেকে; চাঁন মিয়াকে মহাখালী এলাকা থেকে; বেল্লাল চাকলাদারকে ঢাকার শনির আখড়া থেকে; এবং মো. আসলাম খাঁনকে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার মো. আসলাম খাঁনের দেওয়া তথ্য অনুযায়ী মুন্সীগঞ্জের বিসিক এলাকার গোডাউনে ১০টি তেল ভর্তি ও ৩৬টি খালি তেলের ড্রাম পায় পুলিশ। ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা নোয়া গাড়ি, একাধিক ফিচার ফোন ও লুট হওয়া একটি ট্রাকেরও সন্ধান পাওয়া যায়।

ডিসি মাসুদ আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থাকায় একাধিক করে মামলা রয়েছে। এর মধ্যে যুবলীগ নেতা বেল্লাল চাকলাদারের নামে গণআন্দোলনের দুটি হত্যা মামলা ছাড়াও ডাকাতির তিনটি মামলা রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব

২ ঘণ্টা আগে

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

৪ ঘণ্টা আগে

এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃব

৫ ঘণ্টা আগে

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত। এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা

৫ ঘণ্টা আগে