প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে প্রকাশ্যে রাস্তায় স্বামী-স্ত্রীকে দা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনার পর পরেই দম্পতিকে কোপানো দুইজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। একটি শিশুকে মোটরসাইকেল দিয়ে চাপা দেওয়ার চেষ্টার প্রতিবাদ করায় ওই দম্পতি ওপর হামলার ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই যুবক ক্ষিপ্ত হয়ে একজন পুরুষ ও তার সঙ্গে থাকা নারীকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা যায়।
ঘটনার একপর্যায়ে স্থানীয় জনতা হামলাকারী দুই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার পর আতঙ্কে রয়েছে উত্তরার বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে উচ্চ শব্দ করে দ্রুত গতিতে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেলে যাওয়া দম্পতি প্রতিবাদ করে। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকবল ডেকে দম্পতির ওপর রামদা দিয়ে হামলা চালায়।
ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের দুই সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয়রা দুইজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী দুইজন মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে আটক হওয়া দুইজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১৬ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১৬ ঘণ্টা আগে