চাঁদাবাজির অভিযোগ, কলাবাগান থানার ওসিসহ ৩ কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

বাসায় ঢুকে অভিযানের নামে চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান এবং দুই উপপরিদর্শক (এসআই) বেলাল ও মান্নানকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, কলাবাগান থানা এলাকার বাসিন্দা আবদুল ওয়াদুদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবদুল ওয়াদুদের অভিযোগ, ওসি মোক্তারুজ্জামান আরও পুলিশ সদস্যসহ ‘সন্ত্রাসীদের’ নিয়ে গত ২৯ এপ্রিল রাতে তার বাসায় অভিযান চালিয়ে চাঁদাবাজির পাশাপাশি ভাঙচুর ও লুটপাট করেন।

ডিএমপির নিউমার্কেট এলাকার সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ জানান, রোববার ওসি মোক্তারুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই দিনে একই থানার এসআই বেলাল ও মান্নানকে সাময়িক বরখাস্ত করে পুলিশের রমনা বিভাগ।

আবদুল ওয়াদুদ বঙ্গবন্ধু পরিষদের একজন নেতা। জানা গেছে, তার বাড়িতে একটি মিনি চিড়িয়াখানায় রয়েছে। গত ২ মে তিনি ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তার বাড়িতে জোর করে ঢুকে ভাঙচুর-লুটপাট ও মোটা অঙ্কের চাঁদা দাবির ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও আবেদন জানান।

অভিযোগে আবদুল ওয়াদুদ বলেন, ২৯ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে এসআই বেলালের নেতৃত্বে একদল পুলিশ ও অন্তত ১৫-২০ জন সন্ত্রাসী তার বাসায় ঢুকে পড়েন। তার ম্যানেজার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশের টহল টিম ঘটনাস্থলে গেলেও কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান সবাইকে চলে যেতে বলেন। পরে আবদুল ওয়াদুদ ওসিকে ফোন করে সহায়তা চাইলে তাকে থানায় যেতে বলা হয়।

আবদুল ওয়াদুদ অভিযোগে বলেন, একপর্যায়ে তিনি দরজা খুললে পুলিশ সদস্যরা তার কাছে টাকা-পয়সার সন্ধান চান। তাকে বলা হয়, এক কোটি টাকা দিলে থানায় যেতে হবে না। পরে তিনি দুই লাখ টাকা দিতে বাধ্য হন। ব্যাংক খুললে বাকি টাকা দেওয়ার আশ্বাস দেন। পুলিশ সদস্যরা তার বাসা থেকে নানা মালামাল নিয়ে যান। পরে ওসি একটি ল্যাপটপ ফেরত দিলেও বাকি কিছু ফেরত পাননি তিনি।

ডিএমপি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে অভিযোগ খতিয়ে দেখে আবদুল ওয়াদুদের বাড়িতে এসআই বেলাল ও মান্নানের প্রবেশ করার প্রমাণ পেয়েছে পুলিশ। সে কারণে তাদের সাময়িক বরখোস্ত করা হয়েছে।

ডিএমপির এক কর্মকর্তা জানিয়েছেন, কলাবাগানের এক বাসায় ‘মবে’র ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কারণে কলাবাগান থানার ওসিকেও সাময়িক বরখাস্ত করেছে ডিএমপি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

৪ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৭ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৮ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৮ ঘণ্টা আগে
Advertisement