প্রতিবেদক, রাজনীতি ডটকম

চেক প্রতারণার অভিযোগের মামলায় সাকিব আল হাসানের সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা তামিল না হওয়ায় একসময়ের বিশ্বসেরা এই ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আদালত এ আদেশ দিয়েছেন।
সোমবার (২৪ মার্চ) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্র জানিয়েছে, চেক প্রতারণার এ মামলায় গত ১৯ জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন আজ সোমবার আদালতে জমা দিতে বলা হয়েছিল। প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, সাকিবকে গ্রেপ্তার করা যায়নি। পরে আদালত সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দেন।
চেক প্রতারণার অভিযোগে গত ১৫ ডিসেম্বর সাকিবসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান। আদালত সে দিন সাকিবসহ চার আসামিকে হাজির হতে সমন জারির আদেশ দেন।
মামলার পরবর্তী শুনানি ছিল ১৯ জানুয়ারি। সেদিন আদালতে সাকিবের পক্ষে জামিনের আবেদন করা হয়। বাদীপক্ষ সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে। আদালত পরে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার আরেক আসামি মালাইকার বেগম মারা গেছেন বলে আদালতকে জানানো হয়। আদালত তার মৃত্যু-সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান। ২০১৭ সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি দেড় কোটি টাকা ঋণ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করেনি। ঋণ পরিশোধে ব্যাংকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলে অ্যাগ্রো ফার্ম গত বছরের ৪ সেপ্টেম্বর চার কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেয় ব্যাংকে। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যাত হয়।
পরে টাকা পরিশোধ করার জন্য সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডকে আইনি নোটিশ পাঠায় আইএফআইসি ব্যাংক। এরপরও টাকা পরিশোধ না করায় গত ১৫ ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের মালিক সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করে।

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১৪ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
১৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
১৫ ঘণ্টা আগে