প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০০৪ সালে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় করা দুটি মামলায় সব আসামির খালাস চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আগামী মঙ্গলবার (৬ মে) হবে। আপিল বিভাগ এই তারিখ নির্ধারণ করেছেন।
রোববার (০৪ মে) রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বলেন, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ, যিনি আজ বেঞ্চে উপস্থিত ছিলেন না, পিটিশনগুলোর শুনানি নিয়ে নিষ্পত্তি করবেন।
গত বছরের ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা সংক্রান্ত দুটি মামলায় দণ্ডিত তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর এবং অন্য সকলের খালাস দেন।
হাইকোর্ট ৪৯ আসামির বিরুদ্ধে নিম্ন আদালত যে রায় দিয়েছিলেন সেটিও বাতিল করে দেন।
মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের জন্য বিচারিক আদালতের নথি (ডেথ রেফারেন্স) এবং কিছু আসামির করা আপিলের শুনানি শেষে বেঞ্চ ওই রায় দেয়। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দুটি পৃথক লিভ টু আপিল পিটিশন দাখিল করে।

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
৫ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৮ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।
৮ ঘণ্টা আগে
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে