সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কারাগারে

সিলেট প্রতিনিধি

সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। শুক্রবার সকাল ১০টার দিকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এমএ মান্নানকে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, এমএ মান্নানকে আদালতে নেওয়ার পর তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু ছুটির দিনে সংশ্লিষ্ট আদালত (দ্রুত বিচার ট্রাইবুনাল) বন্ধ থাকায় জামিন শুনানি না করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাকিদ।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শান্তিগঞ্জের নিজ বাসা থেকে মান্নান গ্রেফতার করে পুলিশ।

গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলা, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্রজনতা আহত হন। ওই ঘটনায় নির্দেশদাতা এমএ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোটভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করার এ মামলায় গ্রেফতার করা হয় মান্নানকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তনু হত্যা: জামিনে মুক্তির পর ফের গ্রেপ্তার হাফিজুর

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

৪ ঘণ্টা আগে

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে প্রায় ৩০ হাজার হতাহত

দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

৪ ঘণ্টা আগে

চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।

৪ ঘণ্টা আগে

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

৭ ঘণ্টা আগে