সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ বিএনপির মন্ত্রিসভার: আসিফ নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩৪
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। তার ধারণা, প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তিনি আরও জানান, শপথের পরপরই বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।

মন্ত্রিসভার শপথ প্রসঙ্গে তিনি বলেন, একই দিন বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। তাঁর জানা মতে, রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।

অনুষ্ঠানে কারা আমন্ত্রিত হবেন— এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রাথমিকভাবে সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে আসিফ নজরুল বলেন, বিএনপিই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল। বর্তমান সংসদ অন্যান্য সংসদের তুলনায় ভিন্ন মাত্রা বহন করছে। ছাত্র-জনতার আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে, যা অনেক ত্যাগ, কষ্ট ও বেদনার ফসল।

তিনি বলেন, সংসদ প্রাঙ্গণে বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। জুলাই সনদকে ঘিরে অনুষ্ঠানও এখানে আয়োজন করা হয়েছিল। ফলে দক্ষিণ প্লাজা নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় স্থান হয়ে উঠেছে।

উপদেষ্টা আরও বলেন, সংসদ ভবনের পাশেই বেগম খালেদা জিয়া এবং ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন প্রকাশের ক্ষেত্র হিসেবেও এ স্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৪ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৫ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৫ ঘণ্টা আগে
Advertisement