মন্ত্রিপরিষদ সচিবের বিদায়ের যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগেই মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হওয়ায় এ সিদ্ধান্তের কারণ খোলাসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে বিষয়টি খোলাসা করেন তিনি।

প্রেস সচিব তিনি লিখেছেন, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে, ব‍্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছু দিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন।

বিষয়টি নিয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন শফিকুল আলম।

শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে। তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইসি আজই এমপিদের শপথ পড়ানোর চিঠি পেতে পারে: ইসি আনোয়ার

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

২ ঘণ্টা আগে

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ৪ মার্চ

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৪ মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আসামি পাঁচজন।

২ ঘণ্টা আগে

নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান আসকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, প্রাণহানি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

২ ঘণ্টা আগে

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ বিএনপির মন্ত্রিসভার: আসিফ নজরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

২ ঘণ্টা আগে