প্রতিবেদক, রাজনীতি ডটকম

মার্চ ফর খেলাফত কর্মসূচিতে হিজবুত তাহরীর কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৭ হিযবুত তাহরীরের কর্মীর ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৮ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তার আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড নেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত প্রত্যেকের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডেকৃত হলেন, মো. আব্দুল্লাহ, তরিকুল ইসলাম, আহমেদ নাফিস মোর্শেদ, মো. শাহাদাত হোসেন, তানভির মাহতাব রাফাত), মো. আবু শোহাইব, আশফাক আহম্মেদ, সাব্বির হোসাইন, মো. রিফাত ইসলাম রিশাদ, মো. আল রাফি সাজ্জাদ, রেদোয়ান বিন শহিদুল, মিয়াজী আবদুল্লাহ আল মুত্তাকি, হাবিবুর রহমান, মো. হেলাল উদ্দিন, আসাদুজ্জামান নূর, তানিম সিকদার সিহাব ও আহমেদ নাসিফ করিম কাব্য।
গত ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন বাইতুল মোকারাম মসজিদ এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি পালন করতে চেষ্টা করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।
এ ঘটনায় শনিবার (৮ মার্চ) পল্টন থানায় বাদী হয়ে মামলা করে পুলিশ।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১৪ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১৭ ঘণ্টা আগে