তরমুজের ট্রলারে ডাকাতি, গণপিটুনিতে আহত ডাকাত মারা গেল হাসপাতালে

পটুয়াখালী প্রতিনিধি
মরদেহ। প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীতে তরমুজ বোঝাই একটি ট্রলারে ডাকাতির সময় গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন ডাকাত দলের এক সদস্য। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ডাকাত দলের হামলায় ট্রলারের চালক ও দুই কৃষক আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) ভোরে ওই ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই ডাকাত। পুলিশ এখনো তার নাম-পরিচয় জানাতে পারেনি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

ডাকাতির সময় হামলায় আহত হয়েছেন ট্রলারচালক মো. সেলিম মাঝি (৫৭) এবং দুই তরমুজ চাষি গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের কপালবেরা গ্রামের মো. শহিদুল ইসলাম (৫৮) ও ডাকুয়া গ্রামের মো. মেহেদী হাসান (৩৪)। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও আহত তরমুজ চাষিরা জানান, শুক্রবার দিবাগত রাতে পটুয়াখালীর গলাচিপার চরকাজল থেকে শহিদুল ইসলাম নামে এক তরমুজ চাষি ১০ হাজার তরমুজ নিয়ে ট্রলারে করে চাঁদপুর যাচ্ছিলেন। শনিবার ভোরের দিকে বাউফল উপজেলার তালতলী মোহনা এলাকায় তেঁতুলিয়া নদীর পৌঁছালে সাত-আটজন সশস্ত্র ডাকাতের একটি দল দ্রুতগতির ট্রলার নিয়ে তরমুজের ট্রলারটিকে ধাওয়া করে। একপর্যায়ে ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজভর্তি ট্রলারের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দল।

তরমুজ চাষিরা জানান, ডাকাতরা ট্রলারচালকসহ ট্রলারে থাকা তিন ব্যক্তিকে কুপিয়ে আহত করে। প্রাণে বাঁচতে তারা প্রতিরোধ করেন। হামলাকারী এক ডাকাতকে তারা ধরে ফেলেন। এ সময় নদীতে থাকা জেলেসহ তীরের লোকজন অন্য ট্রলার নিয়ে ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে ডাকাতরা পালিয়ে গেলেও একজন ট্রলারে আটকা পড়েন।

স্থানীয় লোকজন আটক ডাকাতকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ভোর ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তরমুজ চাষিদের উদ্ধার করার পাশাপাশি পুলিশ গণপিটুনিতে গুরুতর আহত ডাকাতকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, নিহত ডাকাতের বয়স আনুমনিক ৩৫ বছর। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিকাশ-রকেট-নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।

১৭ ঘণ্টা আগে

গণঅভ্যুত্থানের চেতনার উলটো দিকে যাত্রার প্রচেষ্টা চলছে: আনু মুহাম্মদ

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।

১৭ ঘণ্টা আগে

২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।

২০ ঘণ্টা আগে

সাবেক ২ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।

২০ ঘণ্টা আগে