প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বিভিন্ন এলাকায় সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে ঢাকার তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে মোট ২৬ জন অপরাধীকে গ্রেপ্তার করে।
এদের মধ্যে হত্যা মামলার আসামি, মাদক বিক্রেতা, চিহ্নিত চাঁদাবাজ এবং ভুয়া চাকরিদাতার মতো বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা অন্তর্ভুক্ত আছে।
অভিযানের সময় গ্রেপ্তার হওয়া অপরাধীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও অবৈধ অর্থ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, অভিযান পরিচালনার সময় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
৩ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৫ ঘণ্টা আগে
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে