রাজধানীতে চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

ডেস্ক, রাজনীতি ডটকম
বাসে ছিনতাই। প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক ফেসবুক পোস্টে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন এক নারী ভুক্তভোগী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় একটি বাসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর মতে, সকাল ৮টার দিকে তিনি উত্তরা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পালটে যায়। বাসটি যাত্রীতে পূর্ণ হয়ে যাওয়ার পর আরও ৫-৬ জন যুবক সাধারণ যাত্রীর মতো বাসে ওঠেন। এরপর হঠাৎ তারা ছুরি বের করে চিৎকার করে বলে, সবাই চুপ, যা আছে বের করে দে। মুহূর্তের মধ্যেই তারা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল, ওয়ালেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরিকাঘাতও করে। দুই মিনিটের মধ্যেই ছিনতাইকারীরা বাস থেকে নেমে যায়।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই নারী বলেন, ‘বাসটি হাউজ বিল্ডিং থেকে আজমপুর বাসস্ট্যান্ডে যাওয়ার আগেই ছিনতাইকারীরা কয়েকজনের মোবাইল, ওয়ালেট ও ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত নেমে পড়েন। তাদের মধ্যে তিনজনের কাছে ছুরি ছিল।’

উত্তরা পূর্ব থানার ওসি মো. শামিম আহমেদ বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি এবং তদন্ত শুরু করে অতিদ্রুত অভিযান পরিচালনা করব।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১২ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১৩ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১৪ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১৪ ঘণ্টা আগে
Advertisement