নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, ৫ প্রতিবেশী আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ জুন ২০২৬, ১১: ৩৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় অপহৃত হওয়ার দুদিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খীল গ্রামে শিশুটির নিজ বাড়ির পাশের একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জায়হান ওই এলাকার গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানের একমাত্র সন্তান। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৫ প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জুন) বাড়ির সামনের রাস্তায় খেলার সময় নিখোঁজ হয় জায়হান। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার। ওই দিন বিকেল তিনটার দিকে ঘরের বিছানায় একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়। যেখানে অপহরণকারী তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে চিঠিটি আলামত হিসেবে সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।

স্বজনদের অভিযোগ, টাকার লোভেই প্রতিবেশীরা শিশুটিকে পরিকল্পিতভাবে অপহরণ করেছিল। পরে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও এর আশেপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

৫ ঘণ্টা আগে

রাষ্ট্রায়ত্ত ৩ বন্ধ পাটকল ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েছে সরকার। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। আর খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে হ্যামকো গ্রুপ।

১৯ ঘণ্টা আগে

সরকার বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত: প্রধানমন্ত্রী

বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

১৯ ঘণ্টা আগে

শিক্ষার মান-দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে জার্মানি ও ইউনিসেফ

শিক্ষার মানোন্নয়ন, দক্ষ ও কর্মমুখী তরুণ জনশক্তি তৈরি এবং উচ্চশিক্ষায় ডিজিটাল ও কারিগরি সক্ষমতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে জার্মানি ও ইউনিসেফ। এ লক্ষ্যে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা এবং ইউনিসেফের সঙ্গে দক্ষতাভিত্তিক কোর্স,

২০ ঘণ্টা আগে