প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মারামারিতে জড়িয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, উভয় কলেজরে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিশেষ করে নিউমার্কেট এলাকায় এ পরিস্থিতি বিরাজ করছে।
সংঘর্ষের ঘটনায় মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এর আগে গত ১০ ডিসেম্বর পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষে জড়িয়েছিল উভয় প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। এ সময় কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
উল্লেখ্য গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শান্তি চুক্তি করা হয়। কিন্তু পরবর্তী সময়ে এক মাসও টেকেনি সেই অঙ্গীকার।

রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিভিন্ন পর্যায়ের এসব কর্মকর্তার শাস্তি মওকুফ করে পৃথক আদেশ জারি করেছে। এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আন্দোলনের ঘটনায় শাস্তি পাওয়া বাকি চার কর্মকর্তার দণ্ডও শিগগির মওকুফ হতে পারে।
৫ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, ‘বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেয়া হবে।’
৫ ঘণ্টা আগে
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, জেএমবির সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটায়।
৬ ঘণ্টা আগে
প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠান বিচারিক আদালত। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
৬ ঘণ্টা আগে