প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ তাদের আটক করে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন-ঢাকার লালবাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. নুর ইসলাম (৫৬), ঢাকার চকবাজার থানা যুবলীগের সক্রিয় কর্মী সৈয়দ বাদশা মিয়া (৫৫), হাজারীবাগ থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. জাহিদ হাসান হৃদয় (১৯), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী সাব্বির হোসেন (১৯), মো. বিল্লাল হোসেন (১৯), মো. মিলন মৃধা (২৩) ও মো. আমির হোসেন (১৯), কামরাঙ্গীরচর খানা যুবলীগের সক্রিয় কর্মী মানিক দাস (৩০) ও মো. শ্রাবণ আহমেদ ইভান (১৯), হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. মুসফিকুর রহিম (২৬) ও নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. ফরহাদ হোসেন মাতুব্বর (২৮)।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, সিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়িবাঁধ রোডের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১০০-১৫০ জন সদস্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান লেখা ব্যানারসহ ১১ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।
৬ ঘণ্টা আগে
কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ
৯ ঘণ্টা আগে
পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে