প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে এবং এর মাধ্যমে দেশে স্বৈরাচারমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধামরাইয়ের বাটুলিয়া গ্রামে ভাঙচুর হওয়া বুচাই চান পাগলার মাজার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এসময় মাজারে হামলাকে ‘জঘন্য ও নিন্দনীয়’ কাজ হিসেবে উল্লেখ করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত মাজার সংস্কারে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে। জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার, অত্যাচারী আর ফিরে আসবে না। নাগরিক অধিকার সুরক্ষিত হবে, ন্যায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। গণমানুষের অধিকার অক্ষুণ্ন ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবে।’
প্রেস সচিব বলেন, ‘মাজারে আক্রমণ নিন্দনীয় কাজ ছিল। বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ, বাংলাদেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে ইসলামিক চিন্তাবিদদের হাত দিয়ে, পীর-আউলিয়াদের হাত দিয়ে সম্প্রসারিত হয়েছে।’
তিনি বলেন, ‘মাজারে আক্রমণ খুবই নিন্দনীয় একটি কাজ, জঘন্য একটি কাজ। আপনার পছন্দ হয় না, আপনি আসবেন না, আঘাত করা কাম্য নয়। আপনার যেখানে আনন্দ লাগে, শান্তি লাগে, সেখানে যেতে পারেন। মাজার তো আমাদের বাংলা সংস্কৃতির পার্ট।’
মাজার আঙ্গিনা ঘুড়ে দেখে প্রেস সচিব বলেন, ‘বুচাই চান পাগলা এই এলাকার নামকরা সাধক ছিলেন। প্রতিবছর জানুয়ারি মাসে একটা বাউল গানের আসর বসে। দেশের নামকরা বাউল শিল্পীরা এখানে গান পরিবেশন করেন। আমি বলবো সাম্প্রদায়িক সম্পীতির দেশ বাংলাদেশ, সেই সম্পীতি যেন বজায় থাকে।’
উল্লেখ্য, ২৪ সালের ১১ সেপ্টেম্বর মাজারটি কতিপয় লোকেরা ভেঙে দেয়। দরজা-জানালা ও গম্বুজ ভেঙে ফেলা হয়। ইতোপূর্বে এই মাজারে যে ভাঙচুর হয়েছে- তা সরকার বাদী হয়ে মামলা করেছে। সম্প্রতি মাজারটিতে সংস্কার কাজ চলমান রয়েছে।
মাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, এলাকার কিছু টুপিধারী লোক মাজারটা ভাঙচুর করে। তারা এটা পছন্দ করে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাজারটি মেরামতের কথা বলেছেন, তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মাজার পরিদর্শনকালে প্রেস সচিবের সঙ্গে ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহম্মেদ রাফি প্রমুখ।

জিয়াউল কবির দুলু ও আ স ম আলমগীর বিবৃতিতে বলেন, গত তিন-চার বছর ধরে ভর্তি বাণিজ্যের একটি সিন্ডিকেট হাইকোর্টে রিট করে সরকারি নীতিমালায় অনুযায়ী ৫ শতাংশ বরাদ্দের বাইরেও সহোদর কোটায় বাড়তি শিক্ষার্থী ভর্তি করানোর আদেশ নিয়ে ভর্তি বাণিজ্য করে আসছে। স্কুলের সব শিক্ষার্থীর সহোদরদের ভর্তি করানো হলে বাইরের আর ক
১৬ ঘণ্টা আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এ সহায়তা পেয়ে অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৭ ঘণ্টা আগে
নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১৮ ঘণ্টা আগে