সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৮: ৩৯
সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম হাসপাতালের বরাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনিই হাসপাতালে সৈয়দ মনজুরুল ইসলামের চিকিৎসার বিষয়ে যোগাযোগ রাখছিলেন।

ঠিক এক সপ্তাহ আগে গত শুক্রবার (৩ অক্টোবর) ধানমন্ডি যাওয়ার পথে গাড়িতে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয় সৈয়দ মনজুরুল ইসলামের। তাৎক্ষণিকভাবে তাকে পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে স্বজনরা তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) পরানো হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকে, ফুসফুসে পানি জমে। পরে রোববার সন্ধ্যায় লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। দুই দিন পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট থেকে বের করা হয়। পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে আবার লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে দিয়ে আজ শুক্রবার বিকেলে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। বিকেল ৫টায় চিকিৎসকেরা লাইফ সাপোর্ট খুলে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার জানিয়েছে, সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহিদ মিনারে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।

সৈয়দ মনজুরুল ইসলামের জন্ম সিলেট শহরে ১৯৫১ সালের ১৮ জানুয়ারি। সিলেটে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ালেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। পরে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ডব্লিউ বি ইয়েটসের কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব বিষয়ে পিএইচডি করেন।

সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন তিনি। গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার দিনও সেখানেই যাচ্ছিলেন তিনি।

শিক্ষকতার পাশাপাশি দুহাত ভরে লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। গল্প-উপন্যাস ছাড়াও লিখেছেন প্রবন্ধ৷ মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমানেরর ওপর তার উল্লেখযোগ্য গবেষণা কর্ম রয়েছে। নন্দনতত্ত্ব নামে তার লেখা বইটি এ বিষয়ে বাংলা ভাষায় অন্যতম সেরা রচনা হিসেবে স্বীকৃত। ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও ২০১৮ সালে একুশে পদক পেয়েছেন তিনি।

সৈয়দ মনজুরুল ইসলামের বইয়ের মধ্যে রয়েছে— পুস্তক প্রকাশনা ও সম্পাদনা প্রসঙ্গ, থাকা না থাকার গল্প, কাঁচ ভাঙ্গা রাতের গল্প, অন্ধকার ও আলো দেখার গল্প, আধখানা মানুষ্য, দিনরাত্রিগুলি, আজগুবি রাত, তিন পর্বের জীবন, কতিপয় প্রবন্ধ, অলস দিনের হাওয়া।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সরকারি কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি জানিয়ে আসছিলেন। সেই প্রেক্ষিতে ভাতা বৃদ্ধির একটি প্রস্তাবনা দেওয়া হলেও অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসায় তা আপাতত স্থগিত থাকছে।

৫ ঘণ্টা আগে

সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

নতুন এই আইন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার ও ক্যাডারবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এ ছাড়া স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর যেসব পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়, সেখানেও একই বয়সসীমা

৬ ঘণ্টা আগে

কদমতলীর কারখানায় আগুনের ঘটনায় বিএনপি নেতা ইমান গ্রেপ্তার

আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পুলিশ ইমান উল্লাহকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। এ সময় আদালত সোমবার

৬ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন রোগী ঢাকা বিভাগে এবং অন্য একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

৬ ঘণ্টা আগে