বাণিজ্য সচিব মাহবুবুর মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ছবি: বাণিজ্য মন্ত্রণালয়
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ছবি: বাণিজ্য মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৫৮ বছর। স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহবুবুর রহমানের। রক্তের প্লাটিলেটের মাত্রা কমে যাওয়ায় ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আবু ইউসুফ ফেসবুকে এক পোস্টে বাণিজ্য সচিবের মৃত্যুর তথ্য জানান। পরে বাণিজ্য মন্ত্রণালয় থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

মাহবুবুর রহমান বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৪ সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগ দেন। এরপর দেড় দশকেরও বেশি সময় তিনি বিভিন্ন কাস্টম হাউজ, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে উপকমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে সচিব পদে পদোন্নতি পান মাহবুবুর রহমান। গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে তার সবশেষ কর্মস্থল বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement