শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ পুনর্গঠন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আইন অনুযায়ী, শিল্পকলা একাডেমি পরিচালিত হয় একটি পরিষদ দ্বারা। পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন মহাপরিচালক। আইনে বলা হয়েছে, পরিষদ প্রতি তিন মাসে একবার সভায় মিলিত হবে এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি কর্তৃক নির্ধারণ করা হবে।

চলতি বছরের ৩১ মার্চ ২৭ সদস্যের একটি পরিষদ গঠন করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেটি বাতিল করে এ পরিষদ পুনর্গঠন করা হয়েছে বৃহস্পতিবার।

পদাধিকার অনুযায়ী সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে পরিষদের সভাপতি এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালককে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সহসভাপতি করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে।

পরিষদের সদস্য মনোনীত হয়েছেন সাংবাদিক ও গবেষক আলতাফ পারভেজ, ছায়ানটের সঙ্গীত শিক্ষক লায়েকা বশীর, নৃত্যশিল্পী র‍্যাচেল অ্যাগনেস প্যারিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা।

এছাড়া ঢাকা বিভাগ থেকে মনোনীত হয়েছেন আজাদ আবুল কালাম, চট্টগ্রাম বিভাগ থেকে জয়দেব রোয়াজা, রাজশাহী বিভাগ থেকে আসাদুজ্জামান দুলাল, খুলনা বিভাগ থেকে শিপন, বরিশাল বিভাগ থেকে দেবাশীস চক্রবর্তী, সিলেট বিভাগ থেকে শামসুল বাসিত শেরো, রংপুর বিভাগ থেকে ইফতেখারুল আলম রাজ এবং ময়মনসিংহ বিভাগ থেকে কমল কান্তিকে সদস্য মনোনীত করা হয়েছে।

পদাধিকার অনুযায়ী পরিষদে সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব/ উপসচিব (অধিশাখা-৭)

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার), অর্থ বিভাগের সচিবের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার) পদাধিকার অনুযায়ী সদস্য হিসেবে আছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ৫(২) উপধারা অনুসারে পরিষদের মনোনীত সদস্যরা পত্র জারির তারিখ থেকে তিন বছরের জন্য সদস্য থাকবেন। তবে মনোনীত কোনো সদস্য যেকোনো সময় সভাপতির কাছে চিঠি দিয়ে পদত্যাগ করতে পারবেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৭ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৮ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৮ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৯ ঘণ্টা আগে
Advertisement