প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিশু ও কিশোরদের বয়স ১৬ বছরের আগ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞা এবং এর অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে এ নোটিশ পাঠান ব্যারিস্টার সানাউল্লাহ নূরী। নোটিশে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বিটিআরসিকে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। শিশু-কিশোরদের মধ্যে এসব মাধ্যমের অপব্যবহার বাড়ছে, যা অনেক ক্ষেত্রে সহিংসতা ও আসক্তির রূপ নিচ্ছে।
এতে তারা শৈশব হারাচ্ছে, খেলাধুলায় অমনোযোগী হয়ে পড়ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতির মুখে পড়ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এছাড়া বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, ভুল তথ্যের বিস্তার ও পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মেধা ও মননে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে তারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে এবং স্কুল-কলেজে যাওয়ার আগ্রহ হারাচ্ছে।
এতে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। শিশু-কিশোররা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, এমনকি দলবদ্ধভাবে অপরাধ সংঘটনের প্রবণতাও দেখা যাচ্ছে। ডিজিটাল মাধ্যমের অপব্যবহারের ফলে তারা পর্নোগ্রাফি ও অনলাইন গেমে আসক্ত হচ্ছে; নৈতিক শিক্ষা থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন অপরাধের দিকে ঝুঁকছে, যা অনেক ক্ষেত্রে অভিভাবকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
দেশের অধিকাংশ অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা এই অপব্যবহার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
রাজনীতি/একে

বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম এক ধাক্কায় অনেকটা কমিয়েছে কমিয়েছে সরকার। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটের ফ্লাইটের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৩ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে বেআইনিভাবে নেওয়া সুবিধার জন্যও তাদের জবাবদিহির মুখোমুখি করা হবে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আব
৪ ঘণ্টা আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখতে চায় না সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
৪ ঘণ্টা আগে