১৩ মে থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকেট, থাকছে ৩টি ক্যাটেল স্পেশাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

ঈদুল আজহা সামনে রেখে ১৩ মে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আর ফিরতি ঈদযাত্রার টিকিট পাওয়া যাবে ২১ মে থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় ট্রেনের শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (৭ মে) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু পরিবহনের জন্য তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ মে বিক্রয় করা হবে ২৩ মে তারিখে যাত্রার টিকেট। একইভাবে পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে তারিখের টিকেট।

অন্যদিকে ফিরতি ঈদযাত্রার ক্ষেত্রে ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি করা হবে যথাক্রমে ৩১ মে, ১, ২, ৩ ও ৪ জুন তারিখে যাত্রার টিকিট। এ ছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকেট বিক্রি করা হবে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার (৫ মে) প্রস্তুতিমূলক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ডিএমপি কমিশনার মো. সরওয়ার ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল সার্ভিস পরিচালনা করা হবে। ক্যাটেল স্পেশালের প্রথম ট্রেনটি ২২ মে দেওয়ানগঞ্জ বাজার থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়, ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছাবে পরদিন ভোর ৫টা ৫০ মিনিটে।

ক্যাটেল স্পেশালের দ্বিতীয় ট্রেনটি ইসলামপুর বাজার থেকে একই দিন বিকেল সাড়ে ৩টায় ছেড়ে আসবে, ঢাকা পৌঁছাবে দিবাগত রাত ১টা ৪০ মিনিটে। আর তৃতীয় ক্যাটেল স্পেশাল ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার থেকে ছাড়বে ২৩ মে সন্ধ্যা ৬টায়, যা পরদিন ভোর ৫টা ৫০ মিনিটে তেজগাঁও পৌঁছাবে।

বিশেষ ট্রেন

ঈদুল আজহা সামনে রেখে চাদঁপুর ঈদ স্পেশাল-১ ও ২ এবং তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেন আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত পরিচালনা করা হবে। এ ছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত তিন দিন এবং ঈদের পরদিন থেকে তিন দিন পরিচালনা করা হবে।

এসব ট্রেনের মধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে ছাড়বে বিকেলে সাড়ে ৩টায়, চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। আর চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে ছাড়বে ভোর ৪টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।

এদিকে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ঢাকা থেকে ছাড়বে সকাল সাড়ে ৯টায়, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৪টা ১০ মিনিটে। আর তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে বিকেল সাড়ে ৪টায়, ঢাকা পৌঁছাবে ১১টা ২০ মিনিটে।

এ ছাড়া ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ভৈরববাজার ছাড়বে সকাল ৬টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। আর শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ ছাড়বে ভোর ৫টা ৪৫ মিনিটে, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়। আর শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়।

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর ছাড়বে সন্ধ্যা ৭টায়, পার্বতীপুর পৌঁছাবে দিবাগত রাত আড়াইটাইয়। আর পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর ছাড়বে সকাল সোয়া ৮টায়,

জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধু ঈদের দিন চলাচল করবে। আর ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল সোয়া ৮টায় ছাড়বে, পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। আর পার্বতীপুর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে রাত ১০টা ২০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

রেলপথ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ঈদুল আজহার তিন দিন আগে থেকে ঈদের পরদিন সকাল ৬টা পর্যন্ত জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব ধরনের পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

জেলা প্রশাসন জানিয়েছে, আকবরশাহ, বিজয়নগর, শান্তিনগর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, পাহাড়িকা, মিয়ার পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারের পোড়া কলোনি, আমবাগান, উত্তর হালিশহরসহ একাধিক ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।

১৬ ঘণ্টা আগে

স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যা: ৪ ফাঁসির আসামির সাজা কমে যাবজ্জীবন-খালাস

শরীয়তপুরের জাজিরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

১৬ ঘণ্টা আগে

মিটারের ত্রুটিতে নয়, নতুন ট্যারিফের কারণে জুনে বিল বেড়েছে: বিদ্যুৎ বিভাগ

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।

১৮ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

১৯ ঘণ্টা আগে