প্রতিবেদক, রাজনীতি ডটকম

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে বেআইনিভাবে নেওয়া সুবিধার জন্যও তাদের জবাবদিহির মুখোমুখি করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় তালিকা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।
মন্ত্রী বলেন, “বিগত সময়ে অনেক অমুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অনৈতিক ও বেআইনি। আমরা স্পষ্টভাবে জানিয়েছি, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বেআইনিভাবে নেওয়া সুবিধার জন্যও তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।”
তিনি আরও বলেন, “যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, তারা এখনই স্বেচ্ছায় তালিকা থেকে পদত্যাগ করুন। এতে শাস্তির মাত্রা কমতে পারে। কিন্তু পরে তদন্তে চিহ্নিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে দরিদ্র ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হবে না বলেও আশ্বাস দেন তিনি।
মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র পর্যালোচনার কাজ চলছে জানিয়ে আহমেদ আযম খান বলেন, জুন মাসের মধ্যেই কাউন্সিল আয়োজন করতে হবে। এজন্য মে মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে।
সভায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কেরা উপস্থিত ছিলেন।
রাজনীতি/একে

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আবেদনটির বিষয়ে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।
১৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা
১৫ ঘণ্টা আগে
সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।
১৫ ঘণ্টা আগে
আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ
১৫ ঘণ্টা আগে