নির্বাচিত সরকার দায়িত্ব নিলে পদত্যাগ করবেন ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: ভিডিও থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বলেছেন, নতুন নির্বাচিত দায়িত্ব নিলে সরে দাঁড়াবেন তিনি। নতুন সরকার তখন নিজেদের মতো করে ঢাবি প্রশাসনকে ঢেলে সাজাতে পারবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয়সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ঢাবি উপাচার্য বলেন, ‘আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।’

পদত্যাগের ঘোষণা দিলেও এখনই দায়িত্ব ছাড়ছেন না অধ্যাপক নিয়াজ। নির্বাচিত সরকার এলে তাদের পূর্ণ সহযোগিতা করে ঢাবির প্রশাসনিক কাঠামো সাজাতে আরও কিছুদিন দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরে ২৭ আগস্ট প্রজ্ঞাপন জারি করে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে ঢাবি উপাচার্য পদে নিয়োগ দেন আচার্য ও রাষ্ট্রপতি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিশুর আসক্তি: মার্কিন আদালতে মেটা-ইউটিউবের বিচার শুরু

এ মামলার বাদী ২০ বছর বয়সি এক তরুণ, যার সংক্ষেপিত নাম কেজিএম৷ তিনি ছয় বছর বয়সে ইউটিউব ও ৯ বছর বয়সে ইনস্টাগ্রাম ব্যবহার শুরু করেছিলেন৷

৩ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই’র নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

৪ ঘণ্টা আগে

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

৪ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবের বাথরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রেস ক্লাবের বাথরুমের দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকাল প্রায় ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

৫ ঘণ্টা আগে