এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে দেড় কোটি টাকার, স্ত্রীর কমেছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

এক বছরের ব্যবধানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদের পরিমাণ বেড়েছে দেড় কোটি টাকার বেশি। তবে এ সময়ের ব্যবধানে তার স্ত্রী ড. আফরোজী ইউনূসের সম্পদ কমেছে প্রায় ৮৪ লাখ টাকার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের যে সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে, তাতে এ তথ্য উঠে এসেছে।

সম্পদ বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট সম্পদ ছিল ১৪ কোটি এক লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তার মোট সম্পদ বেড়ে হয় ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লাখ চার হাজার ৩৬২ টাকা।

এদিকে প্রধান উপদেষ্টার স্ত্রী ড. আফরোজী ইউনূসের মোট সম্পদের পরিমাণ ২০২৪ সালের ৩০ জুন ছিল দুই কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে হয়েছে এক কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।

বিবরণীর তথ্য বলছে, ২০২৪ সালের ৩০ জুন প্রধান উপদেষ্টার আর্থিক সম্পদের পরিমাণ ছিল ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩৩ টাকা, অ-আর্থিক সম্পদ ২০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা এবং দেশের বাইরের সম্পদ ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা।

২০২৫ সালে অধ্যাপক ইউনূসের আর্থিক সম্পদ বেড়ে হয় ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা, অ-আর্থিক সম্পদ ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকা এবং দেশের বাইরের সম্পদ ছিল ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা।

বিবরণীতে বলা হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার প্রভৃতি কারণে প্রধান উপদেষ্টার মোট সম্পদের পরিবৃদ্ধি হয়েছে।

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদের পূর্ণ বিবরণী দেখুন এখানে—

এদিকে ২০২৪ সালে প্রধান উপদেষ্টার স্ত্রীর আর্থিক সম্পদ ৯৫ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা, অ-আর্থিক সম্পদ ছিল এক কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৫৯৫ টাকা। ২০২৫ সালে তার আর্থিক সম্পদ কমে হয়েছে চার লাখ ৫১ হাজার ৮৬০ টাকা, অ-আর্থিক সম্পদ কিছুটা বেড়ে হয়েছে এক কোটি ২৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা।

বিবরণীতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কোনো বছরেই কোনো দায় ছিল না। তবে ২০২৪ সালে প্রধান উপদেষ্টার স্ত্রীর দায় ছিল ১৬ লাখ ৮৬ হাজার টাকা, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ১৬ লাখ ৯৬ হাজার টাকা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১৪ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১৪ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

১৫ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে
Advertisement