গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না কেন— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান ও ব্যারিস্টার ফাতেমা চৌধুরী।

রুলে বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংক এবং ড. মুহাম্মদ ইউনূসকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কত তা জানতে চেয়ে রিট দায়ের করেছিলেন আইনজীবী মাসুদ আর সোবহান।

এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করার নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান। তারা বলেন, গ্রামীণ ব্যাংক প্রায় ২০ শতাংশের মতো সুদ নিয়ে থাকে। প্রকৃতপক্ষে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতারা ঋণের বিপরীতে কত শতাংশ সুদ দিচ্ছেন তা জানার অধিকার আছে। দেখা যাচ্ছে, ১০ বছরের বেশি একজন সুদ দিয়েই যাচ্ছে। এই সুদের উপরেই তারা চলছে।

রিটে ক্ষুদ্রঋণ খাতে উচ্চ সুদের কারণে নিম্নআয়ের মানুষের ওপর আর্থিক চাপ বাড়ছে বলেও উল্লেখ করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্ত্রীসহ পলকের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার গত ১৫ বছরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

৩ ঘণ্টা আগে

ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলন পঞ্চম দিনে, ‘ব্লকেড কর্মসূচি’ অব্যাহত

পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রায় সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

৫ ঘণ্টা আগে

ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (১৮ মে) সন্ধ্যায় এ বৈঠক। চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) জিলহজ মাস শুরু হবে। ঈদুল আজহা উদ্‌যাপন করা হবে আগামী ২৮ মে।

৮ ঘণ্টা আগে

শিশু খাদিজার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে গিয়ে খাদিজার শারীরিক অবস্থার খোঁজ নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদিজার পরিবারের হাতে আর্থিক সহায়তা ও ফল তুলে দেওয়া হয়।

১৭ ঘণ্টা আগে