প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন সাত মাস বয়সী শিশু খাদিজার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, রোববার (১৭ মে) একটি জাতীয় দৈনিকে ‘এবার খাদিজাকে নিয়ে মা-বাবার ছোটাছুটি’ শিরোনামের খবর প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশুটির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে গিয়ে খাদিজার শারীরিক অবস্থার খোঁজ নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদিজার পরিবারের হাতে আর্থিক সহায়তা ও ফল তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এই মানবিকতা ও সহমর্মিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন খাদিজার মা সায়মা বেগম। সন্তানের শয্যার পাশে দাঁড়িয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছোট্ট খাদিজার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ছোট্ট খাদিজা। কয়েকদিন ধরেই সন্তানকে বাঁচাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছিলেন তার মা-বাবা। এরই মধ্যে জমজ দুই সন্তানের একজনকে মাত্র এক মাস আগে হারিয়েছে পরিবারটি। এখন জীবনের সঙ্গে লড়াই করছে আরেক শিশু খাদিজা।
ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, পত্রিকায় খবর প্রকাশের পর প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। পরিবারটি জমজ শিশুর একজন ফাতেমাকে এরই মধ্যে হারিয়েছে, আরেক শিশু খাদিজাও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন— এ বিষয়টি তাকে ব্যথিত করেছে। তিনি শিশুটির চিকিৎসা ও পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন।
ডা. মনোয়ারুল আরও বলেন, আলহামদুলিল্লাহ, খাদিজার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে। তার সুচিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, বাংলাদেশ নবজাতক হাসপাতালের চিফ কনসালট্যান্ট ডা. মজিবুর রহমান, ডা. মো. মেহরাব হোসেনসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলি করে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
৩ ঘণ্টা আগে
বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট)। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
৪ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের সারের চাহিদার কথা তুলে ধরে মন্ত্রী আমিন উর রশিদ বলেন, ইউরিয়া সারের চাহিদা ২৬ লাখ ২০ হাজার মেট্রিক টন। টিএসপি সারের চাহিদা সাত লাখ ৫০ হাজার মেট্রিক টন। ডিএপির চাহিদা ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। এমওপি নয় লাখ ৫০ হাজার মেট্রিক টন।
১৪ ঘণ্টা আগে
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে যারা চাকরিসহ বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছেন, তাদের তথ্য সরকার জানতে চেয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানিয়েছেন, বিভিন্ন দপ্তর থেকে এ সংক্রান্ত তথ্য আসতে শুরু করেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে