প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় গুলশানের বাঁশতলায় নাজিম উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচনায় আসা সেলিম প্রধান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৭ জুন) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
মামলার অপর দুই আসামি হলেন— সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সেক্রেটারি আবু সাঈদ স্বপন এবং মুন্সীগঞ্জের শ্রীনগর থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সজল ঘোষ।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. মোশারফ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন রাখেন বুধবার। এ দিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বাদী নিজাম উদ্দিন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়েছে, ‘চব্বিশে জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশানের বাঁশতলায় গুলিবিদ্ধ হন নিজাম উদ্দিন। তার শরীরে ১৮০টি বুলেট ঢুকে। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।’

জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নতুন অর্থবছরের বাজেটকে ‘চানাচুরে’র সঙ্গে তুলনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।’
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় সাড়ে ৩ বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি মনির হোসেনকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা আজ বুধবার এই রায় ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় বাড়ির পাশের মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় শিশুটি। পরে তদন্তে বেরিয়ে আসে, মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আলী তাকে অপহরণ করে।
৬ ঘণ্টা আগে
আবহাওয়া অফিস জানায়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ
৭ ঘণ্টা আগে