৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার, ৫৪ দিন পর জামিন পেলেন ইমি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৩: ২৪
শেখ তাসনিম আফরোজ ইমি। ছবি: ইমির ফেসবুক প্রোফাইল থেকে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ওই ভাষণ বাজিয়েছিলেন ইমিসহ কয়েকজন। সেদিন গ্রেপ্তার হওয়ার ৫৪ দিন পর জামিন পেলেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

এর আগে ৭ মার্চ রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল বাধা দেয়।

শেখ তাসনিম আফরোজ ইমিসহ তার সঙ্গীদের শাহবাগে অবস্থান (বাঁয়ে) এবং তাদের সঙ্গে ডাকসু ও ছাত্রশক্তির নেতাদের সংঘাত (ডানে)। ছবি: সংগৃহীত
শেখ তাসনিম আফরোজ ইমিসহ তার সঙ্গীদের শাহবাগে অবস্থান (বাঁয়ে) এবং তাদের সঙ্গে ডাকসু ও ছাত্রশক্তির নেতাদের সংঘাত (ডানে)। ছবি: সংগৃহীত

একপর্যায়ে এ বি জুবায়ের ও মুসাদ্দিক রিকশাসহ ইমি এবং তার সঙ্গে থাকা দুজনকে জোর করে ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন রোববার আটক তিনজনের বিরুদ্ধে ‍সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারগারে পাঠানো হয়।

শেখ তাসনিম আফরোজ ইমি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। ঢাবির শামসুন্নাহার হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ীও হয়েছিলেন তিনি। এরপর গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাম সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে তিনি কেন্দ্রীয় ভিপি পদপ্রার্থী ছিলেন। তবে এ নির্বাচনে তিনি হেরে যান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

৪ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

৭ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

৮ ঘণ্টা আগে

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখান থেকে চীনে

বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।

৯ ঘণ্টা আগে