বাড়ি ফিরল মাইলস্টোনের দুই শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে চিকিৎসা শেষে দুই শিক্ষার্থী বাড়ি ফিরেছে। তাদের একজনের নাম রাফসি আরেকজনের নাম আয়ান। দুজনের বয়সই ১২ বছর।

তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে।

ইনস্টিটিউটের ডা. ফোয়ারা তাসমীম জানান, তুলনামূলকভাবে কম দগ্ধ ছিল রাফসি ও আয়ান। তাদের মধ্যে রাফসির হাতে আর নাকে এবং আয়ানের হাত ও কানে ছিটেছিটে পোড়া ছিল। জটিলতাও ছিল কম। তাদের প্রয়োজনীয় চিকিৎসা শেষে ছুটি দেওয়া হলো। আগামী ২/৩ দিনের মধ্যে আরও ৮ থেকে ১০ জনকে রিলিজ দেওয়া হতে পারে বলে জানান তিনি।

এদিকে বার্ন ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও চারজন শঙ্কাটাপন্ন অবস্থায় রয়েছে। শনিবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

তিনি বলেন, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে ৩৬ জন। তাদের মধ্যে ক্রিটিক্যাল ৪ জন ও সিভিয়ার ৯ জন।

নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ক্রিটিক্যাল ৪ জন রোগী আইসিইউতে আছেন। তাদের মধ্যে একজন ভেন্টিলেশনে আছেন।

তিনি আরো বলেন, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড কাজ করছে। আমাদের ৬টা ইউনিটের চিফের নেতৃত্বে চিকিৎসা দেয়া হচ্ছে। বিদেশি টিম তাদের সাপোর্ট করছে। ভারতে থেকে ২ জন ডাক্তার ও ২ জন নার্স, চায়না থেকে ৩ জন ডাক্তার ও ২ জন নার্স এসেছে এবং সিঙ্গাপুর থেকে ৯ জন এসেছে তাদের মধ্যে ৩ জন ডাক্তার বাকিরা সাপোর্টিভ স্টাফ।

রোগীদের জন্য সব ধরনের ওষুধও কিনে মজুদ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সকালে দুই ঘণ্টার ব্যবধানে দগ্ধ শিশুসহ দুজন মারা যান। তাদের একজন মাইলস্টোনের শিক্ষার্থী, অন্যজন কর্মচারী। দুজনই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭ জন মারা গেলেন। আর এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫ জনে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে: মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক

৩ ঘণ্টা আগে

সংসদ ভবনে প্রবেশের চেষ্টা শিক্ষার্থীদের, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ ৩ দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

৪ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ব্যারিকেড অতিক্রম করে তারা সংসদ ভবনের সামনে বটতলা গেটে পৌঁছান। শিক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশের সড়ক আটকে অবস্থান নেওয়ায় আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেটমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

৪ ঘণ্টা আগে