জুলাইযোদ্ধারা ৩ ক্যাটাগরিতে ভাতা পাবেন : ফারুক-ই-আজম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণ-অভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধাদের তিন ক্যাটাগরিতে ভাগ করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক)।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ‘ওয়ারিয়র্স অব জুলাই, চট্টগ্রাম’ নামক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

ফারুক-ই-আজম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

স্বীকৃতিপ্রাপ্ত জুলাইযোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। এ-ক্যাটাগরির যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, বি-ক্যাটাগরি ১৫ হাজার এবং সি-ক্যাটাগরির যোদ্ধারা ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। ক্যাটাগরি অনুযায়ী জুলাইযোদ্ধাদের সনদ ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘জুলাইযোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ।

বাংলাদেশ আজীবন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই দেশের সরকার ও জনগণ তাদের ত্যাগের মর্যাদাকে সমুন্নত রেখে সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে আমার বিশ্বাস।’

জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের জন্য অন্তর্বর্তী সরকার আলাদা অধিদপ্তর স্থাপন করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দশম তলায় অধিদপ্তরের কার্যালয়। সেখানে ২০ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদপ্তর থেকে জুলাইযোদ্ধাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে। জুলাইযোদ্ধারা মাসিক ভাতার পাশাপাশি আজীবন সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

‘ওয়ারিয়র্স অব জুলাই’র আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, শহিদ মোহাম্মদ ইসমামের ভাই মো. মুহিব এবং সংগঠনের সদস্যসচিব রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৬ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৭ ঘণ্টা আগে
Advertisement