ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, ‘নিরাপত্তা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
আখতার আহমেদ আরও বলেন, ‘আমাদের সামনে যে নির্বাচন ও গণভোটের যে আয়োজন, তা বিশাল কর্মযজ্ঞ। এবং একটি আরেকটির পরিপূরক। গণভোটের যে চারটি প্রশ্নের উপর শুধু একটি উত্তর, সেটি নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে
দাবি বাস্তবায়নে সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকা এবং তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ জারি করার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে করে ৩য় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত থাকছে।
ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাষ্ট্র, চীন, কাতারসহ বিভিন্ন দেশ চিকিৎসা সহায়তার প্রস্তাব দিলেও, যুক্তরাজ্য বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণের পরই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, বর্তমানে তার শারীরিক অবস্থার কারণে
৩ ডিসেম্বরের ঘটনাপ্রবাহের শুরুটা ছিল নাটকীয়। মেজর সিদ্দিক সালিক তার ‘উইটনেস টু সারেন্ডার’ বইয়ে উল্লেখ করেছেন, ৩ ডিসেম্বর সকাল থেকেই ঢাকা ক্যান্টনমেন্টে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছিল। জেনারেল নিয়াজি ও রাও ফরমান আলী বারবার রাওয়ালপিন্ডির সঙ্গে যোগাযোগ করছিলেন।
সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন।
বিমানের ওয়্যারলেসটি কেড়ে নিয়ে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করলেন। বিমানবন্দর কর্তৃপক্ষকে জঁ নির্দেশ দিলেন বিমানটিতে ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী তুলে দিতে। এসব সামগ্রী নিয়ে তিনি বাংলাদেশের যুদ্ধাহত ও শরণার্থীদের কাছে পৌঁছে দেবেন। তিনি আরও বলেন, ‘আমার এই দাবি নিয়ে কোনো আপস চলবে না।’
ওয়াশিংটনে হামলার ঘটনায় আফগান নাগরিককে গ্রেপ্তারের পর নিরাপত্তাজনিত শঙ্কা বেড়ে যাওয়ায় এই নীতি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতি কঠোর করার এটি একটি নতুন আগ্রাসী উদ্যোগ।