কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জেআইসি সেল বা আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ সাবেক-বর্তমান ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হয়েছে।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রক্রিয়ার সংস্কার, বাজারে একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং সবার জন্য মোবাইল ফোন আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনের সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, তিনি প্রেসক্রাইব করা ওষুধ গ্রহণ করতে পারছেন, যা চিকিৎসকদের মতে পরোক্ষভাবে ইতিবাচক অগ্রগতি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বড় অঙ্কের এই জরিমানার পর করা পাল্টা মন্তব্যে টেসলা ও এক্স–এর মালিক ইলন মাস্ক শনিবার তার ২৩ কোটি অনুসারীকে উদ্দেশ্য করে বলেছেন- ইইউ ‘বিলুপ্ত’ হওয়া উচিত।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রাজধানীর শাহবাগ মোড়ে পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা রোববার (৭ ডিসেম্বর) অবরোধ কর্মসূচি পালন করেছেন। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার সৃষ্টি করছে বলে অভিযোগ তুলে তারা সড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ
তিনি উল্লেখ করেন, আগে এই সুযোগ শুধুমাত্র আলিয়া মাদ্রাসার আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। কওমী মাদ্রাসার ডিগ্রিধারীদের এই সুযোগ করে দিতে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় আইন সংশোধন করেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই তিন দলের সমন্বয়ে জোটটি গঠিত হতে যাচ্ছে।
দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বর্তমানে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। এই 'সাইবারওয়ার' মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, একমাত্র বিএনপিই দেশকে সঠিক পথে সামনের দিকে নিয়ে যেতে সক্ষম।
সরকার সমর্থিত সুদান সশস্ত্র বাহিনীর (এসএএফ) দুটি সামরিক সূত্র জানিয়েছে, আরএসএফ বৃহস্পতিবার কিন্ডারগার্টেনে হামলা চালায়। এ সময় সেখানে সহায়তা করতে মানুষজন এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে আবার হামলা চালানো হয়।