দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বর্তমানে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। এই 'সাইবারওয়ার' মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, একমাত্র বিএনপিই দেশকে সঠিক পথে সামনের দিকে নিয়ে যেতে সক্ষম।
সরকার সমর্থিত সুদান সশস্ত্র বাহিনীর (এসএএফ) দুটি সামরিক সূত্র জানিয়েছে, আরএসএফ বৃহস্পতিবার কিন্ডারগার্টেনে হামলা চালায়। এ সময় সেখানে সহায়তা করতে মানুষজন এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে আবার হামলা চালানো হয়।
তারাগঞ্জ থানার এসআই ছাইয়ুম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার (৭ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন।
ভোটারদের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদানের অনুরোধ জানিয়ে কমিশন বলেছে, ত্রুটিহীন ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না। প্রবাসী ছাড়াও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই প্রক্রিয়ায় নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ের তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের ঘরে নেমেছে। কারণ হিসেবে বলেন, তাপমাত্রার পারদ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। ডিসেম্বরেই তাপমাত্রা আরো কমে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে
শফিকুল আলম আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার।
ঢাকায় তখন এক ভিন্ন দৃশ্য। যে জেনারেল নিয়াজি দম্ভভরে বলতেন ‘বাংলার মানুষ আমাকে বাঘের মতো ভয় পায়’, সেই নিয়াজি এ দিনেই গভর্নর হাউজে বসে প্রথমবারের মতো কান্নায় ভেঙে পড়েন। ৭ ডিসেম্বর কেবল ভূখণ্ড জয়ের দিন ছিল না, এটি ছিল পাকিস্তানি বাহিনীর অহংকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার দিন।
ক্ষতিগ্রস্ত তামিয়াং জেলার বাসিন্দারা খাবার ও পানির তীব্র সংকটে ভুগছেন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ভোগান্তি চরমে। প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।