আগামী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৫ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চল জুড়ে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এতে দুই দেশের কমপক্ষে সাতজন নিহত হয়েছেন৷ এ সীমান্তে নিজেদের ভূখণ্ড থেকে কম্বোডীয় বাহিনীকে সরিয়ে দিতে অভিযান চালাবে বলে জানিয়েছে থাইল্যান্ড।
রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার ঘটনায় কথিত গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। তখন আর দুদকের প্রয়োজন হবে না।’
রাজনীতিবিদরা ঠিক থাকলে দুর্নীতি কমে আসবে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদদের স্বদিচ্ছার অভাবে সমাজে পচন ধরে।
দলটি বৈঠকে জানিয়েছে, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে তারা মনে করে। অন্তর্বর্তী সরকার ও তাদের নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলেও তারা জানিয়েছে প্রতিনিধি দলকে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা হতে পারে।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদন অনুমোদন করে তাদের প্রতীকও পরিবর্তন করা হয়েছে। ‘হুক্কা’র পরিবর্তে এই দলকে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ‘চশমা’।
তিনি আরও লিখেন, বেগম রোকেয়া তাঁর ক্ষুরধার লেখনির মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হেনেছিলেন। সংসার, সমাজ ও অর্থনীতিকে জীবনের মর্মস্থলে তিনি স্থাপন করেছিলেন নারীর স্বায়ত্ত্বশাসন ও আত্মমর্যাদা রক্ষা করতে। আর এজন্য তিনি বিশ্বাস করতেন নারীকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া প্