ইসি মাছউদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা সামনে এনে যদি নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হয়, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
তারেক রহমান লেখেন, ‘১৪ ডিসেম্বর মূলত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। তারা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাদের জীবন ও কর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে।’
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগ-সমর্থিত একটি প্রোপাগান্ডা সেলের মাধ্যমে প্রচারিত এআই-তৈরি ছবিকে সত্য ধরে নিয়ে তার বিরুদ্ধে অপতথ্য ছড়ানো হয়েছে।
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার পেছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে জাতীয় রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই প্রত্যাবর্তনকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের আগাম জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হলো, নির্বাচন হতে না দেওয়া। এই আক্রমণটি খুবই সিম্বলিক। তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে আঘাত মানে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপরে আঘাত। এ আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপরে, স্বাধীনতার ওপরে। এগুলো প্রতিরোধ করতে হবে।
সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি এখন এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এতো মানুষের দোয়ায় ইনশাআল্লাহ্ আমাদের সিংহহৃদয় হাদি ফিরবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “এই হামলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। জাতীয় নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা