ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানী মস্কোকে গাড়ি বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রুশ তদন্ত কমিটি বলেছে, লেফটেনেন্ট জেনারেল ফানিল সাভারোভ সোমবার সকালে নিহত হন। ওই সময় তার গাড়িতে ফিট করে রাখা বোমা বিস্ফোরিত হয়।
৫৬ বছর বয়সী সাভারোভ সশস্ত্র বাহিনীর ‘অপারেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের’ প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তার গাড়িতে বোমা ফিট করা হয়েছিল কি না সেটি তদন্ত করা হচ্ছে। ইউক্রেন এখন পর্যন্ত এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।
গাড়ি বোমা হামলায় গুরুতর আহত হওয়ার পর এই জেনারেলকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।
সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি সাদা রঙের গাড়ি বেশ বিধ্বস্ত অবস্থায় রয়েছে। গাড়িটির দরজার উড়ে গেছে। পার্কিং এরিয়ায় পড়ে থাকা গাড়িটিকে ঘিরে রেখেছে অন্যান্য গাড়ি।
রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লেফটেনেন্ট জেনারেল সারভারোভ ১৯৯০ সালের শেষ দিকে ওশেতিয়ান-ইঙ্গুস দ্বন্দ্ব এবং ২০০০ সালের শুরুর দিকে চেচেন যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তার যুদ্ধ করার সরাসরি অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ২০১৫-১৬ সালের দিকে সিরিয়া অভিযানেও নেতৃত্ব দেন তিনি।
রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, জেনারেল সাভারোভের মৃত্যুর পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার নির্দেশ দেন পুতিন। এরপর নিজ দেশে একাধিক জেনারেলকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালিয়েছে ইউক্রেন।
সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
৯ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১১ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে