পদত্যাগপত্র গৃহীত হওয়ার দুই দিন পরে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগের মতোই তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় যুক্ত করার শপথ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বেইজিংয়ের এই দীর্ঘদিনের লক্ষ্যকে কেউ ঠেকাতে পারবে না।
প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি সংসদীয় আসনে আগে থেকে মনোনীত বিকল্প প্রার্থীরাই দলের চূড়ান্ত প্রার্থী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রাষ্ট্রীয় মর্যাদায় কড়া নিরাপত্তার মধ্যে দাফনের সময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি সাধারণ মানুষদের। পরদিন তাদের অনেকেই ছুটে এসেছেন খালেদা জিয়ার সমাধিস্থলে। তারা শ্রদ্ধা জানাচ্ছেন দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীকে, দোয়া করছেন তার জন্য।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য এ সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের জন্য পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
সুইজারল্যান্ডের ক্রান্স মনটানা এলাকায় সুইস স্কাই রিসোর্টে বিস্ফোরণ-পরবর্তী অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। নতুন বছর পালনের জন্য সেখানে কমপক্ষে শতাধিক লোক উপস্থিত ছিলেন বলে জানায় পুলিশ।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মোট ৮ কোটি ৫৯ লাখ বই মুদ্রণ করা হয়েছে। প্রাথমিক স্তরের প্রয়োজনীয় সকল বই ইতিমধ্যে নির্দিষ্ট সময়ে ছাপা, বাঁধাই ও কাটিং শেষে দেশের প্রতিটি উপজেলায় পৌ
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যশোরে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।