১৭ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শীতের সকাল

তীব্র শীতে কাঁপছে দেশ। দেশের ১৭টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে কিছু কিছু এলাকায় এই শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।

শৈত্যপ্রবাহের কবলে হাড়কাঁপানো শীতে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। কনকনে ঠাণ্ডা আর কুয়াশার কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে ছিন্নমূল, অসহায় এবং শ্রমজীবী মানুষ, যারা দিনে এনে দিনে খান, তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তীব্র শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হতে হচ্ছে তাদের।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যশোরে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলবীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকায় ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেপ্তার, সবচেয়ে বেশি মিরপুরে

অভিযান চালিয়ে বিদেশি দুটি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

১৪ ঘণ্টা আগে

জঙ্গলে তরুণের কঙ্কাল, পোশাক দেখে পরিচয় শনাক্ত করলেন বাবা

নিহত রাশেদুল ফুলপুর উপজেলার কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা। বাবার সঙ্গে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে ইটভাটায় কাজ না থাকায় প্রায় দেড় মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। এ সময় পাশের এলাকার তিন যুবকের সঙ্গে তার চলাফেরা ও আড্ডা বেড়ে যায়। তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবেও কাজ করতেন রাশেদুল।

১৫ ঘণ্টা আগে

সার সংকটে উত্তাল উত্তরাঞ্চল, ভাঙচুর ও সড়ক অবরোধ

সার পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। একই দাবিতে জেলার ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পর্যাপ্ত সার সরবরাহ ও কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাটেও মহাসড়ক অবরোধ করা হয়েছে।

১ দিন আগে

সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চাইলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে মামলা-মোকদ্দমা তুলনামূলক কম এবং এখানকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান। সেই পরিবেশ ধরে রাখতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি।

১ দিন আগে
Advertisement