গত সেপ্টেম্বরের পর থেকে চালানো অভিযানে নিহত ১২৬ জনের মধ্যে ১১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনের মরদেহ সাগরে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা সবাই মার্কিন অভিযানের সময়ই নিহত হয়েছেন—এ বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
দেশটির বিভিন্ন রাজ্যে অন্তত এক ডজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কিছু এলাকায় কুড়ি ইঞ্চির মতো তুষারপাত হয়েছে।
মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের মতে, একজন বন্দির জন্য এমন পরিস্থিতিতে প্যারোলে মুক্তি পাওয়া আইনি অধিকার হলেও প্রতিহিংসার কারণে তাকে তা থেকে বঞ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিকভাবে 'থ্রি জিরো' ধারণা নিয়ে যে প্রচার রয়েছে, তার পাশাপাশি দেশের মানুষও জানতে চাইবে—এই তিনটি বিষয়ে জাতীয়ভাবে দায়িত্ব কতটা পালন করা হয়েছে।
দলীয় সূত্র অনুযায়ী, আজকের এই জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের 'ধানের শীষ' প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান। জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এই জনসভা
উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা করেছিল। অবশ্য উত্তর আফ্রিকার উপকূল থেকে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকিপূর্ণ এমন যাত্রা করে থাকেন।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কোনো প্রবাসী বাংলাদেশি যদি দেশে ইকুইটি বিনিয়োগ আনতে ভূমিকা রাখেন, তাহলে সেই বিনিয়োগের ওপর ১ দশমিক ২৫ শতাংশ নগদ প্রণোদনা পাবেন। এটি প্রবাসীদের জন্য একটি স্বীকৃতিস্বরূপ প্রণোদনা, যা প্রবাসী আয়ের বিদ্যমান ক্যাশ ইনসেনটিভ ব্যবস্থার মতোই কাজ করবে।
সাইফুদ্দিন আহমেদ বলেন, সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার জবাব পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশের সাংবাদিকদের ইমেইল করে অ্যাক্রিডিটেশন তথা বিশ্বকাপ কাভারের অনুমতি না দেওয়ার বিষয়টি আইসিসি জানিয়েছে। এর ফলে বাংলাদেশের কোনো সাংবাদিক ভারত বা শ্রীলংকায় গিয়ে খেলার মাঠ থেকে বিশ্বকাপ কাভার করতে পারবেন না।
‘প্রতিরক্ষা অর্থনৈতিক অঞ্চল’ তথা ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ তৈরির বিষয়টি বিডার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে আশিক চৌধুরী বলেন, সামরিক ও প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে অংশগ্রহণকারী দেশ হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ স্থাপন করা হবে। ‘বাংলাদেশ মেশিন