সাইফুদ্দিন আহমেদ বলেন, সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার জবাব পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশের সাংবাদিকদের ইমেইল করে অ্যাক্রিডিটেশন তথা বিশ্বকাপ কাভারের অনুমতি না দেওয়ার বিষয়টি আইসিসি জানিয়েছে। এর ফলে বাংলাদেশের কোনো সাংবাদিক ভারত বা শ্রীলংকায় গিয়ে খেলার মাঠ থেকে বিশ্বকাপ কাভার করতে পারবেন না।
‘প্রতিরক্ষা অর্থনৈতিক অঞ্চল’ তথা ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ তৈরির বিষয়টি বিডার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে আশিক চৌধুরী বলেন, সামরিক ও প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে অংশগ্রহণকারী দেশ হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ স্থাপন করা হবে। ‘বাংলাদেশ মেশিন
বিবিসি খবরে বলা হয়েছে, বিশ্ববাজারে কেবল ২০২৫ সালেই সোনার দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ। এ বছরের শুরু থেকেও এর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পাঁচ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে সোনার দাম।
ভিআইপি/অন্যান্য সব শ্রেণির কয়েদি/হাজতি বন্দিদের নিকটাত্মীয়ের মৃত্যুর কারণ ছাড়াও কোনো আদালতের আদেশ কিংবা সরকারের বিশেষ সিদ্ধান্ত মোতাবেক প্যারোলে মুক্তি দেওয়া প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে নির্দিষ্ট সময়ের জন্য বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে;
এদিকে দাম বেড়ে সোনার সঙ্গে ফের রেকর্ড করল রুপাও। ২২ ক্যারেটের রুপার ভরি সাত হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি সাত হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম চার হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছরে বিএনপি ক্ষমতার বাইরে থেকেছে, এ সময় নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারেনি। প্রায় ৫ হাজার নেতাকর্মী গুম ও হত্যা হয়েছে। এতো কিছুর পর যখন নির্বাচন এসেছে, তখন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্দর থেকে শুরু করে আধুনিক ওয়্যারহাউজ, কন্টেইনার ডিপো, শিপিং সার্ভিস এবং ব্যবসা-বাণিজ্যের সকল আধুনিক সুযোগ-সুবিধা এখানে থাকবে। চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরকে ঘিরে পুরো বেল্ট এলাকা হবে একটি আন্তর্জাতিক মানের লজিস্টিক্যাল হাব। এখান থেকে দক্ষিণ এশিয়ার সব দেশের সাথে ব্যবসায়
ফয়েজ আহমদ বলেন, উপজেলা পর্যায়ের আইসিটি কর্মকর্তাদের কার্যকরভাবে কাজ করার জন্য অফিস স্পেস, প্রশিক্ষণ কেন্দ্র ও কো-ওয়ার্কিং স্পেস নিশ্চিত করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের আইসিটি দক্ষতা উন্নয়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ এবং শিক্ষা প্রতিষ্
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মনে করছে, এবারের বইমেলাকে লেখক, পাঠক ও প্রকাশকদের জন্য আরও বেশি উৎসবমুখর এবং প্রাণবন্ত করতে এই সিদ্ধান্ত বিশেষ ভূমিকা রাখবে। কাগজের মূল্যবৃদ্ধি ও প্রকাশনা শিল্পের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের এই ইতিবাচক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন প্রকাশকরা। এই ছাড়ের ফলে ছোট-বড় সব ধর