ভোটাধিকার রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহ্বান মির্জা আব্বাসের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভোটাধিকার রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে।

সোমবার শাহবাগ থানার ৩৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ এবং বিআইডব্লিউটিসি শ্রমিক দল আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এরপর তিনি ২১ নম্বর ওয়ার্ডের বিশ্ব সাহিত্য কেন্দ্র গলিতে গণসংযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছরে বিএনপি ক্ষমতার বাইরে থেকেছে, এ সময় নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারেনি। প্রায় ৫ হাজার নেতাকর্মী গুম ও হত্যা হয়েছে। এতো কিছুর পর যখন নির্বাচন এসেছে, তখন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বিএনপি শক্তিশালী ভীতে পরিণত হয়েছে। বর্তমানে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।

ভোটারদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরকেই কথা বলতে হবে।

বিশ্ব সাহিত্য কেন্দ্র গলিতে গণসংযোগকালে যুবকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, চাকরির বাইরে যেসব স্ট্রাকচার বা প্রতিষ্ঠান তৈরি করা যায়, সেগুলোও আমাদের শিখতে হবে। এখন ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে খুব ভালো টাকা আয় করা সম্ভব। যদি কেউ মন দিয়ে কাজ করে, তাহলে খুব ভালো আয় করতে পারে।

তিনি আরো বলেন, নিজেকে নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য উপযুক্ত করে তুলতে হবে। চাকরি বড় বিষয় নয়। তবে, দেশ চালানোর জন্য মানুষ দরকার। আমাদের সেখানে যোগ্যতা ও দক্ষতা থাকা উচিত।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৬ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৮ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে