ঈদের দিন ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট ও ঢাকা বিভাগের কিছু স্থানে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জিতছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’ তিনি আরও জানান, এই অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি নির্মূল করা, যাতে সেগুলো ভূগর্ভে স্থানান্তরের আগেই ধ্বংস করা যায়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর কোনো যুদ্ধবিমানে ইরানের হামলার এটাই প্রথম ঘটনা। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলও অত্যাধুনিক প্রযুক্তির এফ-৩৫ ব্যবহার করছে।
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগ দীর্ঘদিনের। সেখানে জাতিগতভাবে নিধন করে ফিলিস্তিনিদের নির্মূল করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সে অভিযোগ নিয়েই দক্ষিণ আফ্রিকা দ্বারস্থ হয় আন্তর্জাতিক বিচার আদালতের।
ইসরায়েলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এতে সেখানে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, তাও জানা সম্ভব হয়নি।
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি সক্ষমতার প্রায় ১৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুরোপুরি মেরামতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তা।
ট্যাংকার ট্র্যাকিং ডেটা ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ইরানের হরমুজ প্রণালি ব্যবহার করে তেল রপ্তানি অব্যাহত রাখার তথ্য উঠে এসেছে। বাণিজ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলার আর ট্যাংকার ট্র্যাকারও জানিয়েছে একই তথ্য।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতাদের মধ্যে দলীয় ও সাংগঠনিক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। তবে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে ৯৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে আনুক। পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে সবাই যেন আনন্দঘন ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন—এই কামনা করেন তিনি।