প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ঐক্য ও গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তাঁর শুভেচ্ছা বার্তায় দেশবাসী, দলের সব স্তরের নেতাকর্মী, সাংবাদিক ও পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে আনুক। পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে সবাই যেন আনন্দঘন ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন—এই কামনা করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিপুল ভোটে জনগণ বিএনপিকে নির্বাচিত করে দেশ পরিচালনার যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, গণতন্ত্রের এই অভিযাত্রায় অতীতের মতো ভবিষ্যতেও জনগণ পাশে থাকবে বলে তিনি আশাবাদী।

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
৩ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
কিডনি জটিলতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটেও পড়েছিলেন কাজিম রেজা।
৫ ঘণ্টা আগে
বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক অহিদুজ্জামান তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণ করেছেন। তা সত্ত্বেও তাকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ভিন্নমত দমনের সংস্কৃতি চালু করা হয়েছে।
৫ ঘণ্টা আগে